আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:১০ পিএম
সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আবুধাবি মিডিয়া অফিস এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং পারমাণবিক বা তেজস্ক্রিয় নিরাপত্তার ওপরও কোনো প্রভাব পড়েনি।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা হিসেবে পরিচিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ঘটনার পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
ঘটনাটি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: আল জাজিরা