ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থান হবে, ইরানের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নীতিনির্ধারণী পর্ষদ এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, যেকোনো সামরিক পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মোহসেন রেজায়ি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীকে বলছি, ওমান সাগর তাদের কবরস্থানে পরিণত হওয়ার আগেই এই অবরোধ তুলে নেওয়া উচিত।’

তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তেহরানের অধিকার।

মোহসেন রেজায়ির দাবি, অবরোধ দীর্ঘস্থায়ী হলে শুধু ইরান নয়, বিশ্বের বিভিন্ন দেশও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষতির মুখে পড়বে।

সম্ভাব্য কূটনৈতিক আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য পক্ষ। তার ভাষায়, ‘আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়াও চলমান।’

গত ১৩ এপ্রিল ইরানের বিভিন্ন বন্দরের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ওয়াশিংটনের শর্তে শান্তিচুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে তারা মাথা নত করবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970