সৌদি আরবে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে হামলার সেই চেষ্টা প্রতিহত করেছে।

সোমবার সকালে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইরাক থেকে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়। পরে সেগুলো সৌদি আকাশসীমায় প্রবেশ করলে তা শনাক্ত করে ভূপাতিত করা হয়।

তিনি বলেন, ড্রোনগুলো আকাশসীমায় ঢোকার পরপরই ধ্বংস করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার অধিকার রিয়াদের রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970