এবার চিকেনস নেক নিয়ে শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, সেই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তকে ভারতের সামরিক ও যোগাযোগ অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়াও নতুন সরকারের আমলে গতি পেয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তঘেঁষা বেশ কিছু জমি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের সাতটি গুরুত্বপূর্ণ সড়ক ন্যাশনাল হাইওয়ের অধীনে দেয়া হয়েছে।

এসব সড়কের মধ্যে রয়েছে হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত সড়ক, বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অংশ এবং শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত সড়ক। উল্লেখযোগ্যভাবে, সাতটি সড়কের মধ্যে পাঁচটিই শিলিগুড়ি করিডোরের ভেতর দিয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এসব সড়কের উন্নয়ন কাজ শেষ হলে সীমান্ত এলাকায় পরিবহন ব্যবস্থায় গতি বাড়বে। একইসঙ্গে সেনাঘাঁটিতে দ্রুত রেশন ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেয়া সহজ হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের অন্যতম স্পর্শকাতর অঞ্চল হিসেবে ধরা হয়। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনবেষ্টিত এই করিডোর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ২২ কিলোমিটার।

সূত্র: বিবিসি বাংলা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970