রোমে মেলোনির সঙ্গে ডিনারে মজেছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:০৬ পিএম

ছবি: সংগৃহীত

পাঁচ দেশ সফরের শেষ ধাপে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তার আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রোমে পৌঁছানোর পর নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্জিয়া মেলোনি। পরে দুই নেতা একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং গাড়িতে করে রোম শহর ঘুরে দেখেন।

নৈশভোজ শেষে তারা রোমের ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে যান। সেখানে আলোকসজ্জায় ঝলমলে কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি সেলফি তুলে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন মেলোনি। পোস্টে তিনি লেখেন, “রোমে স্বাগতম বন্ধু।”

অন্যদিকে নরেন্দ্র মোদিও সফরের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। তিনি জানান, প্রথম দিনেই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত-ইতালি সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এই ঘটনার পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে ‘মেলোডি’ হ্যাশট্যাগ। নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে তৈরি হওয়া এই শব্দটি আগেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, দুই নেতার এই বৈঠক ভারত ও ইতালির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। বিশেষ করে বাণিজ্য, কৌশলগত সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এর আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সে সময়ও মেলোনি মোদির সঙ্গে সেলফি ও ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছিলেন। ভিডিওতে তিনি “মেলোডি টিম থেকে হ্যালো” বলায় শব্দটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970