ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৮ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ইসরায়েল ও ইরানকে দ্রুত গুলি ও হামলা বন্ধ করতে হবে।
সোমবার সকালে প্রকাশিত ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে চলমান পাল্টাপাল্টি হামলা বন্ধ করে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান। এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতির পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সামরিক উত্তেজনা ও সংঘাত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা