বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের ঘটনায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

শাহবাজ শরিফ পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে প্রার্থনা জানান।

উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারানোর পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সূত্র: ইউএনবি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970