এক হাজার টনের সোনার খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কুনলুন পর্বতমালার সীমান্তবর্তী এলাকায় বিশাল এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে।

দেশটির সরকারি ভূতাত্ত্বিক দলের জরিপে দেখা গেছে, এই খনিতে এক হাজার টনেরও বেশি স্বর্ণের মজুত থাকতে পারে।

গত ৪ নভেম্বর প্রকাশিত এক জার্নালে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও ও তার সহকর্মীরা জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে হাজার টন স্কেলের স্বর্ণবেল্টের রূপরেখা স্পষ্ট হতে শুরু করেছে।

গত এক বছরে চীনে এ ধরনের তিনটি বিশাল খনির সন্ধান মিলেছে। এর আগে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশ ও মধ্য চীনের হুনান প্রদেশে বিশাল সোনার ভাণ্ডার শনাক্ত করা হয়।

আন্তর্জাতিক খনি শিল্পের তথ্য অনুযায়ী, চীনে এখনো প্রায় ৩ হাজার টন অবশিষ্ট উত্তোলনযোগ্য স্বর্ণ রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970