পার্লামেন্ট পুনর্বহালের দাবি নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে. পি শর্মা ওলি। ছবি: সংগৃহীত

নেপালে পার্লামেন্ট পুনর্বহালের দাবিতে সরব হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি। শনিবার (২২ নভেম্বর) কাঠমান্ডুতে কমিউনিস্ট পার্টির এক সমাবেশে যোগ দিয়ে তিনি দেশটির প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার আহ্বান জানান।

ক্ষমতাচ্যুতির পর এটি ছিল তার প্রথম বড় জনসমাবেশ। লাল পতাকায় মুখর জনসমুদ্রে ওলি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে একমাত্র সমাধান হলো সংসদ পুনর্বহাল। তার অভিযোগ, জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগে বাধ্য হন ওলি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নামলে প্রথম দিনই পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিহত হন। টিয়ার শেল, রাবার বুলেট ও ধস্তাধস্তির ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সরকার বলপ্রয়োগের সমালোচনার মুখে নিষেধাজ্ঞা তুলে নেয়।

তরুণদের অভিযোগ—রাজনীতিকদের বিলাসী জীবনযাপন, কর্মসংস্থানের সংকট ও বিদেশমুখিতা—এই বৈপরীত্য থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে। সমাবেশে উপস্থিত দলীয় নেতারা অভিযোগ করেন, দেশ এখন অচলাবস্থায় আটকে আছে। তরুণদের জাগরণকে সমর্থন জানিয়ে ওলি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবং জনগণের আস্থা পুনর্গঠনে সাংবিধানিক কাঠামো পুনরায় চালু করা ছাড়া আর কোনো পথ নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970