মিয়ানমার ও ইন্দোনেশিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর পর টানা তিন দফা আফটারশক অনুভূত হয়। এর মধ্যেই রবিবার (২৩ নভেম্বর) নতুন করে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমার ও ইন্দোনেশিয়া উপকূলে।

রবিবার সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাব মিয়ানমার ছাড়িয়ে থাইল্যান্ডের কিছু অংশেও ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দমান সাগরে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিন আরও একটি মাঝারি ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হালমাহেরায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। আগ্নেয়গিরি ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই দ্বীপটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত।

প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শুক্রবারের মূল ভূমিকম্পের পর যে তিনবার কম্পন অনুভূত হয়েছিল, সেগুলো ছিল আফটারশক। সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভূ-পৃষ্ঠে অস্বাভাবিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970