সৌদি আরবে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
একই সময় মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশে, ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে, যার মাত্রা রিখটার স্কেলে ৫.০৯। সৌদি আরবের ভূমিকম্পটি হরাত আল-শাকার আগ্নেয় লাভাক্ষেত্র এলাকায় ঘটলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।