রমজান মাসে হাইকোর্টে আদালত ও অফিসের নতুন সময়সূচি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
পবিত্র রমজান মাস উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এ সময় দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
এদিকে হাইকোর্ট বিভাগের অফিস কার্যক্রম চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস সময়েও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি নির্ধারণ করা হয়েছে।