সাবেক এমপি আলী আজম মুকুল ও স্ত্রী জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকে মামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ভোলা-২ আসনের আলী আজম মুকুল এবং তার স্ত্রী, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ-পাচারের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান টিমের নেতৃত্বে ছিলেন উপ-পরিচালক মানসী বিশ্বাস, সহকারী পরিচালক পিয়াস পাল এবং উপ-সহকারী পরিচালক রোমান উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন জানান, আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার বৈধ আয় ছিল ৫ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৭ টাকা, তবে প্রকৃত সম্পদ দাঁড়িয়েছে ৮ কোটি ৮ লাখ ৬২ হাজার ৮ টাকা। এছাড়া তার নামে থাকা ৩৭টি ব্যাংক হিসাব থেকে মোট ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে।

অন্যদিকে, আলী আজম মুকুলের স্ত্রী জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে যে তিনি জ্ঞাত আয়-বহির্ভূত ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা সম্পদ অর্জন করেছেন। বৈধ আয় ছিল ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৭৫ টাকা, তবে প্রাপ্ত সম্পদ দাঁড়িয়েছে ৯ কোটি ২ লাখ ৪৭ হাজার ৬৪২ টাকা। তার নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব থেকে মোট ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে।

দুদক জানিয়েছে, এই মামলাগুলো দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় দায়ের করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970