ভারত থেকে পুশ ইনের শিকার সেই সখিনা বেগমের জামিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

ভারত থেকে পুশ ইনের শিকার সেই সখিনা বেগমের জামিন। ছবি: সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে পুশ ইন হয়ে আসা সখিনা বেগমকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ নির্দেশ দেন।

এর আগে আজ সকাল ৯টায় সখিনা বেগমকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর পৌনে ২টায় শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়। সখিনা বেগমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে জামিনের আবেদন করলেও সেইদিন তার আবেদন মঞ্জুর হয়নি এবং তাকে জেলখানায় থাকতে হয়। সখিনা বেগমকে সাড়ে পাঁচ মাস আগে, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভারতের আসাম পুলিশ আটক করেছিল। তখন তাকে নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের বাসা থেকে গ্রেপ্তার করে হস্তান্তর করা হয় বিএসএফের হাতে। সেই সময় তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970