এবার বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে বাংলাদেশের দূতকে তলব করা হয়।

চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের কূটনীতিকদের তলব করার ঘটনা। পরিস্থিতির প্রেক্ষাপটে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করেছে ভারত। হাইকমিশনের সামনে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রগুলোর সামনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা ভিসা সেবাকেন্দ্রের কার্যক্রমেও বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970