দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানিতে গেছেন। সকাল ১০:১০ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে যাত্রা শুরু করেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ উভয়েই তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব ছাড়ার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, এই প্রেক্ষাপটেই তার বিদেশ যাত্রা।

এ বিষয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন বলেন, ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি যাওয়ার বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত বা আনুষ্ঠানিক তথ্য নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970