প্রথম রোজার দিনেই ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের প্রথম দিনেই দেশে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্প। এতে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন। তবে কম্পনের তীব্রতা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের আতঙ্ক ছড়ায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তি।

অন্যদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা My Earthquake Alerts জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতক এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার।

ক্ষয়ক্ষতির খবর নেই

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970