ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম

ছবি: সংগৃহীত

সরকার রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে শফিকুল ইসলাম খান-কে।

এছাড়া অন্যান্য সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা হলেন: খুলনা—নজরুল ইসলাম মঞ্জু, সিলেট—আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ—মো. সাখাওয়াত হোসেন খান, এবং গাজীপুর—মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক(১) অনুযায়ী এই প্রশাসকরা করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন।

নিয়োগকৃত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। সরকারি আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970