নতুন পে স্কেলে সরকারি বেতন বাড়তে পারে দ্বিগুণ, বাস্তবায়ন হতে পারে ২০২৬ সালের মার্চ-এপ্রিল থেকে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বরাদ্দ রাখা হবে, যাতে নতুন পে স্কেল ২০২৬ সালের মার্চ বা এপ্রিল থেকে বাস্তবায়িত হতে পারে। বাজেট সংশোধন প্রক্রিয়া ডিসেম্বর থেকে শুরু হবে এবং সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান অন্তর্ভুক্ত করা হবে।

জাতীয় বেতন কমিশনের একজন সদস্য জানান, দীর্ঘ ১০ বছর পর কমিশন গঠিত হওয়ায় এই সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। তাই নতুন বেতন নির্ধারণে মূল্যস্ফীতিকে বিশেষভাবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১, ৮:১ অনুপাত নিয়ে আলোচনা চলছে, সেগুলোও কমিশনের নজরে আছে। নতুন পরিকল্পনায় ২০টি গ্রেডকে কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করা হবে।

কমিশন ইঙ্গিত দিয়েছে যে, নতুন স্কেলে বর্তমান মূল বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। যদি এ অনুমোদিত হয়, তবে ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন হবে ১,৫৬,০০০ টাকা, আর ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন হবে ১৬,৫০০ টাকা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970