বাংলাদেশ সরকারের ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:১২ এএম

ছবি: সংগৃহীত

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনস্বার্থে বাংলাদেশ সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন দায়িত্ব দেওয়া হয়।

রদবদলের অংশ হিসেবে মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে আগামী ১৮ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

হাসান আকাশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপপরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল নীতি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শামীম আহমেদকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে পরিচালক (উপসচিব) পদে দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনে সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগে পঞ্চগড়ে কর্মরত ছিলেন। একইসঙ্গে মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি এর আগে বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970