সৌদিতে হজ পালনকালে আরও এক বাংলাদেশির মৃত্যু, জান্নাতুল বাকীতে দাফন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি মঙ্গলবার রাত ৮টায় স্থানীয় সময় ইন্তেকাল করেন।

শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মায়ের নাম শামসুন নাহার। সরকারি ব্যবস্থাপনায় তিনি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।

মদিনায় বাংলাদেশ হজ অফিসের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল তিনি শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে সেখানে চিকিৎসা নিতে যান। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরবর্তীতে বুধবার ফজরের নামাজের পর মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে এ নিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970