পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত ও নৈতিকতাবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গোলাম সাকলায়েনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত ও নৈতিকতাবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিভাগীয় তদন্ত পরিচালিত হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়।

পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970