ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৩৭ এএম

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত পৌনে ১০টার দিকে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কক্সবাজার ছাড়াও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হালকা কম্পন টের পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে কয়েক দফা মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২২ জুন রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নার্সিংদীর রূপগঞ্জ-সংলগ্ন এলাকা।

এর আগে ৭ জুন ভুটানের পুনাখা অঞ্চলে উৎপন্ন ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল। এছাড়া ১২ জুন সিলেট-ভারত সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে কম্পন সৃষ্টি করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970