জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগের বাসা থেকে ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে তাকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে তার কাছে তথ্য নেই।
গত এপ্রিলে শওকত মাহমুদ ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের মহাসচিব হন। দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শওকত মাহমুদ আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।