জামায়াতে যোগ দিলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

জামায়াতে যোগ দিলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বিদায়ের পরদিনই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাহিদুল ইসলাম। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।

জাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলন-২০২৫ থেকে সভাপতির পদ থেকে বিদায় নেন জাহিদুল ইসলাম। ওই সম্মেলনে নতুন সভাপতি হিসেবে নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ সিবগার নাম ঘোষণা করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970