কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আমাদের রাজনৈতিক অবস্থান নিয়ে অনেকেই ভুল বোঝানোর চেষ্টা করছেন। দেশে প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম, তাই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ—কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ ক্রান্তিকাল পার করছে এবং কিছু সংখ্যালঘু লোক পেছন থেকে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাই আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবে না। নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে, সেটি রোধে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, এটি তার শেষ নির্বাচন। জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের জন্য দোয়া করার কথাও বলেন। বেগম জিয়া ৬ বছর কারাগার ভোগের পর মুক্তি পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম ও ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970