সরকারের সমালোচনা করে এখন কাউকে গুমের শঙ্কায় থাকতে হয় না: রিজভী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

সরকারের সমালোচনা করলেও এখন আর কাউকে গুম হওয়ার আশঙ্কায় থাকতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জুলাই-২৪–এর ঘটনার পর দেশে মানুষের বাকস্বাধীনতা ফিরে এসেছে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঐক্য না থাকলে বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রবিরোধী দেশি-বিদেশি শক্তি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970