ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন এবং শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সদস্য সমাবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে মুহা. মহিউদ্দিন সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখার সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে যথাক্রমে আশিকুর রহমান ও মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করা হয়।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970