ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, প্রকৃত অর্থে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে নাগরিকরা তাদের জবাবদিহির মধ্যে রাখতে পারেন। শহরের উন্নয়ন, নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতেও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে বিদেশগামী শ্রমিকদের বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও প্রয়োজন বিবেচনা করেই এসব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970