কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি : প্রতিপক্ষকে জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশের মানুষকে আরও ভালো সেবা দিতে কার কত আইডিয়া রয়েছে, তা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সহিংসতা নয়, হওয়া উচিত ভাবনা ও নীতিনির্ভর প্রতিযোগিতা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, ‘আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, আমরা ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি—কে এই দেশের মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে পারে, তা দেখার জন্য।’ তিনি নীতিমালা নিয়ে খোলামেলা বিতর্কের পাশাপাশি জনগণের কথা শোনার ওপরও গুরুত্ব দেন।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের চাহিদা ও প্রত্যাশার আলোকে নীতিমালা প্রণয়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্থ ও গঠনমূলক বিতর্ক প্রয়োজন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও শোনার একটি ভিন্ন ধারার রাজনীতি উপস্থাপন করছে। অতীতের মতো বর্তমানেও মানুষ সহিংসতা প্রত্যাখ্যান করছে এবং ভবিষ্যতেও করবে বলে তিনি মন্তব্য করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970