আমি আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক নুর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, “তারেক রহমান যেহেতু আমাকে বিএনপির দায়িত্ব দিয়েছেন, তাই আমি আওয়ামী লীগের দায়িত্বও নিয়ে নিলাম।”

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, এই আসনের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক এবং সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকেই বেছে নেবে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইপন্থী—সব দলের ভোটাররাই তাকে ভোট দেবেন।

তিনি আরও বলেন, এ আসনের জয়-পরাজয়ে আওয়ামী লীগের ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি মনে করেন।

নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, দলের সদস্য সচিব মো. জাকির মুন্সীসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970