এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ এএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান। তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে সালমান লেখেন, ‘আব্বুর টেলিগ্রাম আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে।

 

পোস্টে তিনি আরও বলেন, কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দিবে ইনশাআল্লাহ।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970