ডার্বির মধ্যে গাঁজা খাওয়া বন্ধ করতে বলায় ছাত্রদলের কর্মীরা ‘ডার্বি নাসির’ উপাধি দেয়: নাসীরুদ্দীন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ‘ডার্বি নাসির’ নামে ডাকেন। কেন এই নামে তাকে ডাকা হয়, সে বিষয়ে নিজেই ব্যাখ্যা দিয়েছেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, পরিকল্পিতভাবেই রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ এই শব্দটি ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, “অনেকেই আমাকে ডার্বি নাসির বলে। আসলে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ছাত্রদল। ছাত্রদলের এক কর্মী ডার্বির ভেতরে গাঁজা খাচ্ছিল। তখন আমি তাকে বলেছিলাম, এগুলো বন্ধ করা যায় না? এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে আমি যখন সক্রিয় রাজনীতিতে আসি, তখন তারা ব্যাপকভাবে এই শব্দটি ব্যবহার করতে থাকে এবং ধীরে ধীরে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়।”

উল্লেখ্য, নাসীরুদ্দিন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970