নাসীরুদ্দীনের ইশতেহারে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-০৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুণবাগিচায় “পাটওয়ারীর অঙ্গীকার, ঢাকা-০৮ হবে জনতার” শীর্ষক জনসভায় ৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহারে তিনি চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। নাগরিকরা chandabaaj.com প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন, যা দ্রুত তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইশতেহারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিকে। এছাড়া মাদক ব্যবসায়ীচক্র দমন, অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে সিসিটিভি নজরদারি জোরদার এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধ এবং ২৪/৭ হেল্পলাইন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মানুষের সঙ্গে সঙ্গে প্রাণীর প্রতি নিষ্ঠুরতারও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং নাগরিকবান্ধব, জনদুর্ভোগমুক্ত ঢাকা-০৮ গঠনের পরিকল্পনাও ইশতেহারে তুলে ধরা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ক্ষমতাকে এলিট-জমিদার গোষ্ঠীর হাত থেকে সাধারণ মানুষের কাতারে ফিরিয়ে আনতে আমি অঙ্গীকারবদ্ধ। ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব এবং সরাসরি নাগরিকদের সঙ্গে সংযোগ রাখব।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970