নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে দুই আলোচিত প্রার্থী নিজের আসনের ভোটার নন, ফলে তারা ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দিতে পারছেন না।

ববি হাজ্জাজ ভোট দেবেন ঢাকা-১৭ আসনে-

ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। কিন্তু তার ভোটার তালিকা ঢাকা-১৭ তে রয়েছে। আইনি নিয়ম অনুযায়ী, প্রার্থী যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হবে নিজের নিবন্ধিত কেন্দ্রে। ববি হাজ্জাজের ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র, যেখানে তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২।

তাসনিম জারা ভোট দেবেন ঢাকা-১১ আসনে-

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও আসলে তিনি ঢাকা-১১ আসনের ভোটার। সেখানে তার ভোটকেন্দ্র প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব), কেন্দ্র নম্বর ৮০। নির্বাচনী আইন অনুযায়ী তাকে সেখানেই ভোট দিতে হবে।

ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া-

নিজেদের আসনের ভোটার না হওয়ায় এই দুই প্রার্থী কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছেন। সংশ্লিষ্ট আসনের ভোটারদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করেন, প্রার্থী যদি আসনের ভোটার হতেন, স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হতো।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১–৭ ও ৭১–৭৫ নম্বর ওয়ার্ড, মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানাকে ঘিরে গঠিত। ঢাকা-১৩ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা অন্তর্ভুক্ত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970