এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন পরিস্থিতি তুলে ধরতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরাফাত আরও বলেন, বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক ব্রিফিং দেওয়া হবে। দুপুরের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970