পঞ্চগড়-১: ৮ কেন্দ্রে এগিয়ে এনসিপি প্রার্থী সারজিস আল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫ ভোটকেন্দ্রের মধ্যে প্রাথমিক ৮টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম।
এই কেন্দ্রে তিনি পেয়েছেন ৮ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলায় দুটি সংসদীয় আসনে মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র সংখ্যা ১৫৫টি।
প্রাথমিক এই ফলাফলে দেখা যাচ্ছে, সারজিস আলম পঞ্চগড়-১ আসনে এগিয়ে আছেন। নির্বাচনের অবশিষ্ট কেন্দ্রের ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলের চিত্র স্পষ্ট হবে।