এ বিজয় বাংলাদেশের, আজ থেকে আমরা স্বাধীন: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”

তারেক রহমান বলেন, দেশের সব জনগণকে তিনি আন্তরিক অভিনন্দন জানান। “সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি—এমন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। “আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকবো,”—যোগ করেন বিএনপি চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলকেও অভিনন্দন জানান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জমিয়তে ইসলাম এবং গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল। প্রতিটি দলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970