মজলুমের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব।’

তিনি বলেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970