মন্ত্রিসভায় সাবেক উপদেষ্টা খলিলুরের যোগদান ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ প্রমাণ: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন সরকারের মন্ত্রিসভায় সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান-এর যোগদানকে ‘ইঞ্জিনিয়ারিং’ হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মধ্য দিয়ে সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তিনি বলেন, এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, বরং আইনি জটিলতা এবং সংকটও তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধান সংস্কার আদেশে সই করে গণভোটে অংশ নেওয়া হলেও বিএনপির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা খলিলুর রহমানের বিএনপি সরকারে যোগদান নৈতিকভাবে সঠিক নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970