সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের “আবর্জনা” দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলীয় নেতা বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই দেশের সব ধরনের অনিয়ম ও আবর্জনা দূর করা সম্ভব। তিনি পরিচ্ছন্ন দেশ গঠনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে পুরো দেশই পরিষ্কার হয়ে যাবে।”

জামায়াত আমির আরও বলেন, “জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না।” তিনি সংসদে ‘জুলাইয়ের চেতনা’ বাস্তবায়নের আহ্বান জানান এবং জাতীয় ঐক্যের ওপর জোর দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970