জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। সোমবার (২ মার্চ) রাত ১০টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
তবে কী কারণে এ জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। ফলে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।