সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: সেক্রেটারি জেনারেল পরওয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা হলে তারা সর্বোচ্চ ১০০ আসন ছেড়ে দিতে প্রস্তুত। তবে কমপক্ষে ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “আমরা ৩০০ আসনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। তবে ঐক্য গড়তে হলে কিছু আসন ছাড়তে হবে। সেই ক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে পারি। তবে যেসব আসনে জয়ের সম্ভাবনা কম কিংবা অতীতে কখনো অংশগ্রহণ করিনি, সেসব আসন ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে।”

তিনি আরও উল্লেখ করেন, “কোনো প্রার্থী যদি মনে করেন তার নিজ এলাকায় জয়ের সম্ভাবনা কম, কিন্তু অন্য কোথাও বেশি জনপ্রিয়, তাহলে তাকে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্য ছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970