প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে, শিগগিরই অনুমোদন দেবে বিএনপি: সালাহউদ্দিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আসনভিত্তিক প্রার্থীদের খুব শিগগিরই গ্রিন সিগন্যাল দেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বর্তমানে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে। যারা জোটে যোগ দেবে, বিএনপি তাদের আসন ছাড় দেবে। তবে এ মুহূর্তে কোনো নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে না। বরং চলমান জনসংযোগ কার্যক্রমকে আরও জোরদার করা হবে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। আগামী জাতীয় নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ ও জনগণ।”