সমকামী পরিচয়ে যুক্তরাজ্য আশ্রয়: নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি প্রার্থী জুয়েলকে ঘিরে সমালোচনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের যুক্তরাজ্য শাখার আসন্ন কমিটিকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী ফখরুল কামাল জুয়েলকে ঘিরে তীব্র সমালোচনা ও ট্রলের ঝড় উঠেছে। তার অভিবাসন-সংক্রান্ত অতীত, পরিচয় ব্যবহার এবং ব্যক্তিগত তথ্য নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী, জুয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করার সময় নিজেকে সমকামী হিসেবে উপস্থাপন করেছিলেন এবং সেই পরিচয়ের ভিত্তিতেই আশ্রয় পান। বিষয়টি সামনে আসার পর অনলাইনজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

বিভিন্ন পোস্টে তার বসবাসের অনুমতিপত্রের ছবি ও অভিবাসন সংক্রান্ত কাগজপত্রের অনুলিপি ছড়িয়ে পড়ে, যা ঘিরে নেটিজেনদের মধ্যে হাস্যরস ও সমালোচনার ঢেউ দেখা যায়।

এছাড়া আরও অভিযোগ রয়েছে, যুক্তরাজ্যে প্রবেশের সময় তিনি নিজের প্রকৃত নাম ব্যবহার করেননি। অভিযোগকারীদের দাবি, ফয়সল আহমেদ নামের একজনের পরিচয় ব্যবহার করে তিনি সেখানে প্রবেশ করেন এবং পরবর্তীতে সেই পরিচয় ব্যবহার করেই অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যবহারকারী রাকিব হাসান লেখেন, যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে, সেখানে যুক্তরাজ্য শাখার সভাপতি পদপ্রার্থী হওয়ার জন্য নিজের পরিচয় গোপন করে ভিন্ন পরিচয়ে আশ্রয় নেওয়ার ঘটনা লজ্জাজনক। এটি ব্যক্তিগত সততার পাশাপাশি সংগঠনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970