ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর ইসলাম ও প্রকৃত ইসলাম এক নয়। ইসলামের নাম ব্যবহার করে দলটি চাঁদাবাজি করছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি দাবি করেন, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে জামায়াতে ইসলামী ইসলামকে বিকৃতভাবে জনগণের সামনে উপস্থাপন করছে। এমনকি ক্ষমতার স্বার্থে দলটি ইসরাইলের সঙ্গেও সম্পর্ক করতে রাজি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান লেখেন, “রোজা আর পূজা যাদের কাছে একই বিষয়, তারা কীভাবে দলের নামের সঙ্গে ইসলাম শব্দ ব্যবহার করে? ইসলাম কি এতই সস্তা যে, যেভাবে খুশি ব্যবহার করা যাবে?”

তিনি আরও বলেন, “একজন চোরও টুপি পরে চুরি করতে ভয় পায়। অথচ জামায়াতের লোকজন সুন্নতি পোশাক পরে নির্দ্বিধায় মিথ্যা বলে। কেন কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের একটি অংশ জামায়াত-শিবিরের সমালোচনা করে, আগে বুঝতাম না, এখন বুঝি।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শেষ সময়ে জামায়াতের ‘মুনাফেকি’ বুঝতে পেরে দলটি জামায়াতের জোটে যোগ দেয়নি।

গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া এই নেতা আরও বলেন, “জামায়াত কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে। তাদের সঙ্গে জোটে থাকাও এক ধরনের পাপ।”

তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির নিয়মিত মিথ্যা বক্তব্য দিচ্ছেন। সম্প্রতি বিএনপির সব নেতাকর্মীকে চাঁদাবাজ বলা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত নেতাদের কাছে মানুষের ব্যক্তিগত সংকটের চেয়েও ‘বায়তুল মালের চাঁদা’ বেশি গুরুত্বপূর্ণ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970