দেশের ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আওয়ামী লীগ: রিজভী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ নাশকতা চালাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের টাকা আত্মসাৎ করে নাশকতার টাকার যোগান দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকায় ককটেল কেনা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আগুনের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ এবং বিএনপির কোনো সম্পর্ক নেই। আগুন সন্ত্রাস কারা করছে, তার নমুনা এখন স্পষ্ট। আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই।”

রিজভীর দাবি, শেখ হাসিনার অপরাধের শাস্তি যথাযথ হলে তা দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি বলেন, “মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। শেখ হাসিনার আমলের মতো আর নির্দেশিত আদালত হবে না, এটিই জনগণের বিশ্বাস। ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ তৈরি করা আইনের লঙ্ঘন। সাধারণ মানুষ এ ধরনের আচরণ মেনে নিচ্ছে না।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970