বিনামূল্যে ভবনের ফাটল পরীক্ষা করবে জামায়াতের ইঞ্জিনিয়াররা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩২ এএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি ভবন হেলে পড়া ও নানা স্থাপনায় ফাটল দেখা দেওয়ার পর আবারও কম মাত্রার তিন দফা ভূমিকম্প অনুভূত হয়। এমন পরিস্থিতিতে ঝুঁকি কমাতে বিনামূল্যে ভবন, বাসা, দোকানঘর পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি লেখেন, ভূমিকম্পের পর ভবন বা স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু লক্ষণগুলো—যেমন ফাটল দেখা দেওয়া, ভবন হেলে বা বেঁকে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন—অবহেলা করা ঝুঁকিপূর্ণ। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন।

ডা. শফিকুর রহমান আরও জানান, জামায়াতের প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘বিশেষ ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা’ চালু করেছে। আপাতত এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এলাকা ও আশপাশে দেওয়া হচ্ছে। তিনি হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট নম্বরে যোগাযোগের অনুরোধ করেন।

জামায়াতের প্রকৌশল বিভাগের সেবাগুলো হলো-

* ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন।

* প্রয়োজনে সাইট ভিজিট।

* দৃশ্যমান ক্ষতি ও সম্ভাব্য বিপদের চিহ্ন শনাক্তকরণ।

* নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় পরামর্শ।

* ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট।

* প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত যাচাইকৃত রিপোর্ট প্রদান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970