তারেক রহমানের ফেরা কিংবা না ফেরা ভোটে প্রভাব ফেলবে না: আমীর খসরু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা সম্পূর্ণ তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না—এ সিদ্ধান্ত কোনোভাবেই নির্বাচনে প্রভাব ফেলবে না।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে আমীর খসরু এসব কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেকেই অতি উৎসাহ দেখাচ্ছে, যা একেবারেই প্রয়োজন নেই। এ বিষয়ে তিনি নিজেই ইতোমধ্যে একটি বিবৃতি দিয়েছেন।”

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, “খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসাই প্রমাণ করে তিনি দেশ ও গণতন্ত্রের জন্য কী করেছেন। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না। বিএনপি সবসময় মানুষের আস্থার ভিত্তিতে রাজনীতি করে, ভবিষ্যতেও তা বজায় থাকবে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970