টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম

আবদুস সালাম পিন্টু (বামে) ও তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৫ (সদর) আসনে অবশেষে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নাম ঘোষণার পর থেকেই টুকুর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

এর মাধ্যমে টাঙ্গাইলে একই পরিবারের দুই ভাই এবার বিএনপির মনোনয়ন পেলেন। এর আগে টাঙ্গাইল-২ আসনে বড় ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টুকে প্রার্থী করা হয়েছিল। এবার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু পেলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের টিকিট।

দলের সূত্র জানায়, প্রথম দফায় গত ৩ নভেম্বর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ আসন রেখে দেওয়া হয়েছিল, যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ছিল। প্রায় এক মাস পর বৃহস্পতিবার নতুন ঘোষিত ৩৬টি আসনের সঙ্গে টাঙ্গাইল-৫ এর প্রার্থীর নামও জানিয়ে দেওয়া হলো।

এদিকে এই আসনে মনোনয়ন পেতে তীব্র প্রতিযোগিতা ছিল সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের মধ্যে। শেষ পর্যন্ত টুকুই মনোনয়ন পাওয়ায় তার সমর্থকদের মাঝে উৎসাহের জোয়ার দেখা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970